কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসবাদ আইনগতভাবে মোকাবিলায় সরকার ব্যর্থ হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি অভিযোগ করে সাংবাদিকদের বলেন, পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা এখনো নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের শান্তিপূর্ণ জীবনযাত্রা ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল এখনো অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে আরও কঠোর ও দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। অন্যথায় জনমনে আতঙ্ক বিরাজ করবে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আরববাংলা টিভি