বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে দুই মাস পর লোকালয় থেকে কুমির উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে চলে আসা সেই বিশাল আকৃতির কুমিরটি অবশেষে দীর্ঘ দুই মাস পর উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা কুমিরটি উন্নত চিকিৎসা ও যথাযথ সংরক্ষণের জন্য গাজীপুরের সাফারি পার্কে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে স্থানীয় লোকজনের সহায়তায় কুমিরটি সফলভাবে উদ্ধার করা হয়। গত দুই মাস ধরে কুমিরটির আতঙ্ক বিরাজ করছিল পুরো এলাকজুড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কুমিরটিকে বিভিন্ন সময় নদীর তীরবর্তী ও লোকালয়ের জলাশয়ে ঘুরতে দেখা যেত। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি কাজ করছিল।

বন বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, কুমিরটির উপস্থিতি টের পাওয়ার পর থেকেই তাদের একটি বিশেষ দল নজরদারিতে রেখেছিল। অবশেষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের সহযোগিতায় এটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে কুমিরটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে এটিকে গাজীপুর সাফারি পার্কের নিরাপদ আশ্রয়ে হস্তান্তর করা হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD