কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ-সংগঠনের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করার জোরালো দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট লেখক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। দেশব্যাপী কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নাশকতার তীব্র প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগ মোড়ে এক প্রতিবাদী জমায়েতের আয়োজন করা হয়। সেখানে বক্তারা এই দাবি উত্থাপন করেন এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, অতীতে দেশের সংস্কৃতি ও গণতন্ত্রের ওপর যে দলীয় দমনপীড়ন চালানো হয়েছে, তার মূল হোতা ছিল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের পেটোয়া বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে সাধারণ জনতা ও সংস্কৃতিকর্মীরা চুপ থাকতে পারে না। অবিলম্বে সন্ত্রাসীদের সকল অপতৎপরতা বন্ধ করে এই দলগুলোকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
সাংবাদিকদের সামনে বক্তারা আরও উল্লেখ করেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ও বিদেশ থেকে নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার্থে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি এ ভূখণ্ডে আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না। অবিলম্বে তাদের সমস্ত রাজনৈতিক কার্যক্রম এবং চক্রান্ত কঠোরহস্তে দমন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শাহবাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী শিল্পী ও সংস্কৃতিকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সন্ত্রাস ও নাশকতার রাজনীতিকে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে আরও কঠোর ভূমিকা পালনের অনুরোধ জানান তারা, যাতে কোনো দুষ্কৃতকারী পুনরায় জনজীবন বিপন্ন করার সুযোগ না পায়।
আরববাংলা টিভি