বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

বারিধারা ডিওএইচএস থেকে সাবেক এমপি হিরু গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল অব মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ১৮ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেন।

পরবর্তীতে তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয়েছে যে, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে তাকে এই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও রাজনৈতিক দমনপীড়নের সাথে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD