দেশের অর্থনৈতিক চালিকাশক্তি সচল রাখা এবং শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ শ্রমিক ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা কার্যকরভাবে মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সার্বিক সহায়তা দিতে এই বিজিবি ফোর্স মাঠে নামানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারখানার শ্রমিক অসন্তোষ এবং স্বার্থান্বেষী মহলের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রেক্ষাপটে সরকারের নীতিনির্ধারক মহলের নির্দেশনায় এই নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে জানা গেছে, পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা চালাচ্ছে। বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কিছু পালিয়ে থাকা নেতাকর্মী শ্রমিকদের মধ্যে উসকানি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার কারণে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকেও শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে এবং উৎপাদনমুখী অর্থনীতি সচল রাখতে শ্রমিক ও মালিক উভয় পক্ষের প্রতি সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সবসময় দেশের অর্থনীতি ও শিল্প খাতের সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আসছেন। তাঁর সুদূরপ্রসারী রাজনৈতিক দূরদর্শিতার ফলেই দেশের সংকটময় মুহূর্তেও উৎপাদন খাত ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে শিল্পাঞ্চলগুলোতে টহল জোরদার করেছে। বিশেষ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের সাভার, আশুলিয়া, টঙ্গী এবং রূপগঞ্জের বড় বড় শিল্প কারখানার এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো দুষ্কৃতকারী বা স্বার্থান্বেষী মহল যেন কলকারখানায় ভাঙচুর বা অগ্নিসংযোগ করতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতির মেরুদণ্ড রক্ষায় এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন অর্থনীতিবিদ ও শিল্প উদ্যোক্তারা।
আরববাংলা টিভি