বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ণ

মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান নামে এক কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের প্রাচীন শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মিজানুর রহমান জেলা কৃষকদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং প্রাচীন এই মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই নেতার বাড়িতে মূল্যবান মূর্তিটি লুকিয়ে রাখা হয়েছিল। কষ্টিপাথর দিয়ে তৈরি এই শিবলিঙ্গের আন্তর্জাতিক বাজারে কোটি টাকার বেশি মূল্য রয়েছে বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ব সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থান থেকে এ ধরনের প্রাচীন নিদর্শন উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। উদ্ধারকৃত মূর্তিটি যথাযথ কতৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা শুরু হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD