বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ

গাজীপুরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল আটটার দিকে কাজে যোগ দিতে এসে কয়েকটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসেন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই আকস্মিক অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

জানা গেছে, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি এবং সংলগ্ন শিল্প এলাকায় সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। শ্রমিকদের অভিযোগ, নিয়মিত বেতন পরিশোধে নানা টালবাহানা এবং বকেয়া বেতনের দাবিতে তারা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সুরাহা মিলছে না। এরই জেরে বুধবার সকালে তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে সড়কে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এবং শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই তৈরি পোশাক শিল্পে নানা ধরনের অস্থিরতা চলে আসছে। ফ্যাসিস্ট সরকারের দোসর মালিকপক্ষ শ্রমিকদের নায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছিল। বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শ্রমিকরা তাদের নায্য পাওনা ও অধিকার আদায়ে আরও সোচ্চার হয়েছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা মালিক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD