মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সৌদি বিমানবন্দরে বিধিনিষেধে ১৯৮ ফ্লাইট বিঘ্নিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় আকস্মিক বিধিনিষেধ আরোপের ফলে আন্তর্জাতিক আকাশপথে ব্যাপক ব্যবস্থার সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই জটিলতার কারণে এখন পর্যন্ত মোট ১৯৮টি ফ্লাইট মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১২১টি এবং বিভিন্ন গন্তব্যের ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইটের মোট ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের বিমানবন্দর কর্তৃপক্ষ হঠাৎ করে কিছু অপারেশনাল কড়াকড়ি আরোপ করায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছেড়ে যাওয়া এবং সৌদিতে অবতরণকারী বিমানগুলোর শিডিউল বিপর্যয় ঘটে। অনেক যাত্রীকে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন এয়ারলাইন্স যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানান।

এ ধরণের আন্তর্জাতিক বিমান চলাচলে জটিলতা নিরসনে কূটনৈতিক ও এভিয়েশন সংশ্লিষ্ট মাধ্যমগুলো তৎপর রয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষের আরও আগাম সতর্কতা এবং সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে সাধারণ যাত্রীদের মূল্যবান সময় ও ভোগান্তি রোধ করা সম্ভব হয়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD