মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

আওয়ামী লীগ ফিরলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে সাধারণ মানুষকে কচুকাটা করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের মানুষ চরম নিপীড়নের শিকার হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটলেও তাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দেশের সব দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারাও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং কার্যকরভাবে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া অন্যান্য সহযোগী সংগঠনের যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম ব্যাহত করতে ষড়ষন্ত্রকারী মহল সক্রিয় রয়েছে, যা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD