গাজীপুর, আশুলিয়া ও সাভারসহ দেশের কয়েকটি শিল্পাঞ্চলে অনেক কারখানা বন্ধ ঘোষণা করা হলেও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। রোববার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং মালিকপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার ফলে এই স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয় ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানান, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে শিল্প খাতের চাকা সচল রাখা অত্যন্ত জরুরি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় শ্রমিকদের ওপর দমনপীড়ন চালানো হলেও বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া পূরণে মালিকপক্ষ সচেষ্ট রয়েছে। এছাড়া কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন সময় শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালেও শ্রমিক ভাইবোনদের সচেতনতার কারণে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফতুল্তা, সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুর এলাকার প্রতিটি শিল্প কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা নিয়মিত কাজ করছেন এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে, যা দেশের সার্বিক অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আরববাংলা টিভি