রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচার এবং গোপন বৈঠকের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে আসামির প্রকৃত ঘটনা উদঘাটন ও নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুরের এই আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গোপনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনে ঘাপটি মেরে থাকা বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান প্রশাসন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একের পর এক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায় এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করা হয় এবং রিমান্ডে এনে অধিকতর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD