শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

গাজার হাসপাতালে হামলা: ১৮ মুসলিম দেশের তীব্র নিন্দা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

হাসপাতালের দেয়ালও যেন নিরাপদ নয় গাজায়! যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় এবার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে চিকিৎসক ও শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনির। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের ১৮টি মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে এই হামলার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনৈতিক মহল মনে করছে, স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর এমন হামলা যুদ্ধাপরাধের শামিল।

গত কয়েক মাস ধরে চলা এই ভয়াবহ সংঘাতে ফিলিস্তিনের সাধারণ মানুষ চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে জানান, গাজার অবরুদ্ধ স্বাস্থ্য অবকাঠামো এখন ধ্বংসের মুখে। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD