কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র যুদ্ধের প্রচলিত ধারণা সম্পূর্ণ বদলে দিতে যাচ্ছে। এসব অত্যাধুনিক অস্ত্র মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই শত্রুকে নিখুঁতভাবে শনাক্ত, লক্ষ্যবস্তু নির্বাচন এবং মারাত্মক হামলা চালাতে সক্ষম। আধুনিক সামরিক প্রযুক্তির এই দ্রুত অগ্রগতির বিপরীতে বিশ্বজুড়ে তৈরি হয়নি কার্যকর কোনো আন্তর্জাতিক নিয়ন্ত্রণ কাঠামো বা আইন। ফলে ভবিষ্যতে এসব প্রযুক্তির অপব্যবহার মানবতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা।
বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো তাদের সামরিক সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়িয়ে চলেছে। এর অংশ হিসেবে যুদ্ধক্ষেত্রে ড্রোন থেকে শুরু করে রোবটিক অস্ত্র ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটছে। তবে অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে দিয়ে বলেছেন যে, নৈতিক বিবেচনা বা মানবিক অনুভুতিহীন এই ধরনের অস্ত্রের হাতে জীবনের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া চরম ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে বিশ্বমঞ্চে নতুন করে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এক ধরণের চাপা আতঙ্ক বিরাজ করছে।
আরববাংলা টিভি