খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার গুরুতর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসন পাড়ায় এই ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক নেতাকর্মীসহ অন্যান্যরা আলুটিলা পুনর্বাসন পাড়া এলাকায় অবস্থান করছিলেন। ঠিক সেই মুহূর্তে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চালানো এই হামলায় বিএনপির চার নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন।
রাজনৈতিক মহলের মতে, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করতে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা করে আসছে। কিন্তু সচেতন জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে তাদের সেই ষড়যন্ত্র সফল হচ্ছে না। মাটিরাঙার এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
আরববাংলা টিভি