হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় আন্দোলনকারীরা। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই ঘটনা পুরো জেলায় নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
তবে পুরো ঘটনাটিকে একটি নাটক বলে দাবি করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক। গণমাধ্যমকে জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো ধরনের আলামত বা চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি