শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

এমপির গাড়িবহর দুর্ঘটনা: নিহত ১, আহত অর্ধশতাধিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ

গোপালগঞ্জ-১ মুকসুদপুর-কাশিয়ানী আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর নিয়ে শোডাউন করে আনার পথে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একজন স্থানীয় বিএনপি নেতার মৃত্যু হয়েছে এবং অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান হয় যে, সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়ে বহর সহকারে নিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে এমপির গাড়ি সহ বহরে থাকা প্রায় ১৫টি গাড়ি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। আকস্মিক এই ধাক্কায় চারদিকে হাহাকার পড়ে যায় এবং স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ ও আশপাশের বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো রাস্তা থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD