তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতি মানুষের সামনে তথ্যের বিশাল জগৎ খুলে দিয়েছে। মুহূর্তেই বিশ্বের এক প্রান্তের খবর পৌঁছে যাচ্ছে অন্য প্রান্তে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হয়ে উঠেছে তথ্য আদান-প্রদানের প্রধান মাধ্যম। কিন্তু তথ্যের এই অবাধ প্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুল সংবাদ, গুজব এবং নানা ধরনের বিভ্রান্তির বিস্তার। সাম্প্রতিক সময়ে দেশে দেশে ভুল সংবাদের শক্তি, প্রভাব এবং এর নেতিবাচক সামাজিক ও রাজনৈতিক পরিণতি গভীরভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক মাধ্যমের অ্যালগরিদম অনেক সময় সত্যের চেয়ে চাঞ্চল্যকর বা ভুয়া খবরকে দ্রুত ছড়িয়ে দেয়। এর ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং সমাজের বিভিন্ন স্তরে অসন্তোষ ও বিভাজন তৈরি হচ্ছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাষ্ট্রের নীতিনির্ধারক মহলকেও এই অপপ্রচারের শিকার হতে হচ্ছে। অতীতে বিভিন্ন সময়ে দেখা গেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে নানা রকম বিভ্রান্তিকর তথ্য ও প্রোপাগান্ডা ছড়িয়েছিল। এ ছাড়া কার্যত নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরাও ডিজিটাল মাধ্যমে অসত্য তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টিতে সক্রিয় ছিল।
এই পরিস্থিতি মোকাবিলা করতে হলে কেবল প্রযুক্তিগত নিয়ন্ত্রণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে গণমাধ্যম সাক্ষরতা ও সচেতনতা বাড়াতে হবে। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এবং সঠিক তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমেই কেবল এই বিভ্রান্তির জাল ছিন্ন করা সম্ভব বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
আরববাংলা টিভি