ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলায় একটি ঐতিহাসিক মসজিদ ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার জেলার আসমোলি এলাকার কুতুবপুর সাত্তা গ্রামে এই আকস্মিক উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশে এই ভাঙার কাজ পরিচালনা করা হয় বলে জানা গেছে।
এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে গণমাধ্যমকে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় স্থাপনা উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা ধরনের চাপের ঘটনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সম্ভলের এই মসজিদ ভাঙার ঘটনা নিয়েও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। মানবাধিকার সংগঠনগুলো এই ধরনের একপেশে পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও আইনি সুরক্ষার দাবি জানিয়েছে।
আরববাংলা টিভি