ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট মুসলিম সাহিত্যিক ও কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক বর্ণাঢ্য আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, আপনাদের আমরাই সকালের পাখি হয়ে ঘুম ভাঙাবো। সাহিত্য ও সংস্কৃতির প্রসারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, মীর মশাররফ হোসেনের মতো গুণী সাহিত্যিকদের সৃষ্টিশীল কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই ধরনের আয়োজন আমাদের কৃষ্টি ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মীর মশাররফ হোসেনের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার সাহিত্যকর্ম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সাহিত্যচর্চার আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং গ্রামীণ সংস্কৃতি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।
আরববাংলা টিভি