উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ নরওয়ে। একদিকে তুষারঢাকা পাহাড়, গভীর সমুদ্রখাঁড়ি, হিমবাহ ও সবুজ উপত্যকা; অন্যদিকে আধুনিক নগরজীবন, শক্তিশালী অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং নাগরিকদের জীবনমান—সব মিলিয়ে দেশটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় জনপদ। প্রকৃতির অপার সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছেও নরওয়ে এক স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। নিশীথ সূর্যের এই দেশটিতে প্রকৃতির রূপ বৈচিত্র্য যেমন মুগ্ধ করে, তেমনি এর পেছনের ইতিহাস ও সামাজিক কাঠামোগত উন্নয়নও কম বিস্ময়কর নয়।
বিগত কয়েক দশকে নরওয়ে কেবল অর্থনৈতিকভাবে শক্তিশালীই হয়নি, বরং বিশ্ব শান্তি সূচকে এবং সুখী দেশের তালিকায় সবসময় শীর্ষস্থান দখল করে আসছে। এর পেছনে কাজ করেছে সুদূরপ্রসারী রাজনৈতিক দূরদর্শিতা, স্বচ্ছ শাসনব্যবস্থা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ও জনগণের কল্যাণমুখী ব্যবহার। বিশেষ করে তেল ও গ্যাসের আবিষ্কারের পর দেশটির অর্থনীতি এক নতুন মোড় নেয়, যার লভ্যাংশ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সঠিকভাবে ব্যবহার করা হয়।
সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা, নরওয়ের এই সাফল্যের মূল চাবিকাঠি হলো শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করার নিরলস প্রচেষ্টা। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষায় রাষ্ট্রের সর্বোচ্চ বিনিয়োগ নরওয়েকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর কাছে একটি রোল মডেলে পরিণত করেছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এর সুশৃঙ্খল সমাজব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন দেশটিকে শান্তির এক অনন্য জনপদে রূপ দিয়েছে।
আরববাংলা টিভি