শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সন্ত্রাস ও অগ্নিসংযোগে ইসলামের কঠোর সতর্কবার্তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ণ

সমাজে অশান্তি সৃষ্টি, বাসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, নিরীহ মানুষ হত্যা, পথচারীদের দুর্ভোগে ফেলা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ক্ষতি শেষ পর্যন্ত বহন করতে হয় সাধারণ মানুষকে। রাজনৈতিক বিরোধ কিংবা ব্যক্তিস্বার্থের কারণে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন করার অধিকার কারো নেই। ইসলাম ধর্মে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানবজীবন রক্ষা করা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন দেশের বিশিষ্ট আলেম ও চিন্তাবিদরা। তারা স্মরণ করিয়ে দিয়েছেন যে, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এবং কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালিয়েছিল, তা দেশের অর্থনীতি ও সামাজিক শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়েছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও কিছু কুচক্রীমহল একইভাবে জনজীবন বিপর্যস্ত করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজনৈতিক দলগুলোও সোচ্চার রয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা বারবার দেশবাসীকে এ ধরনের নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, জনগণের মৌলিক অধিকার হরণ এবং জানমালের ক্ষতিসাধনকারী কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক স্বার্থ উদ্ধারের নামে বাসে আগুন কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা কোনো সুস্থ রাজনীতির অংশ হতে পারে না। ইসলাম সবসময় শান্তি, শৃঙ্খলা এবং মানবতার কথা বলে। তাই যেকোনো মূলyেই সমাজবিরোধীদের এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে হবে এবং দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকতে হবে যাতে কেউ কোনো ধরনের উসকানি দিয়ে দেশের শান্তি বিনষ্ট করতে না পারে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD