ইরানের সঙ্গে শান্তিচুক্তি করার আর কোনো প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে, বর্তমানে ইরানের অর্থ যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক রাজনীতি ও ভূ-অর্থনীতির প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অতীতে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের দীর্ঘদিনের উত্তেজনাকর সম্পর্কের মধ্যেই এই নতুন ঘোষণা এসেছে। মার্কিন প্রশাসনের কৌশলগত অবস্থান এখন আরও কঠোর হয়েছে এবং মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র দৃঢ়প্রতিজ্ঞ।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় এই চাঞ্চল্যকর তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক গণমাধ্যমকে তিনি জানান, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে পুরোপুরি নজদারিতে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে কোনো ধরনের নতুন চুক্তিতে যাওয়ার প্রয়োজনীয়তা দেখছে না হোয়াইট হাউজ।
আরববাংলা টিভি