বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন জুবাইদা রহমানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ

তিন দিনের তুরস্ক সফরের শেষ দিনে দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। পরে এমিনে এরদোয়ানের সঙ্গে তিনি জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করেন। এই সফর দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বন্ধুত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সফরের শেষ দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে অতিবাহিত হয়। তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছানোর পর থেকেই ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এমিনে এরদোয়ানের সঙ্গে তার এই বৈঠক ও যৌথ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে।

পরিবেশ সুরক্ষায় জিরো ওয়েস্ট বা বর্জ্য শূন্য উদ্যোগের গুরুত্ব তুলে ধরে এই মিউজিয়ামের উদ্বোধন করা হয়। ডা. জুবাইদা রহমান তুরস্কের এই অভিন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এর আগে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের শিকার হয়ে দেশত্যাগে বাধ্য হওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের এই আন্তর্জাতিক কূটনৈতিক ও সামাজিক উপস্থিতি দেশের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে, এই সফর দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD