ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল ও আশুগঞ্জ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে থানায় উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনার পর সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। গত কয়েকদিন আগে স্থানীয় একটি ঘটনায় থানায় এই বাদানুবাদের ঘটনা ঘটেছিল যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
সাংবাদিকদের জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে এই বদলির আদেশ জারি করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এই বদলি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন ওসির কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
এই ঘটনার পেছনে স্থানীয় রাজনৈতিক সমীকরণ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। সংসদ সদস্যের সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার এমন আচরণ জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে দ্রুত এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।
আরববাংলা টিভি