লক্ষ্মীপুরের রায়পুরে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি টিনের কৌটা থেকে ১১টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং পরবর্তীতে বিশেষজ্ঞ দলকে খবর দেয়।
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য এবং ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ধরনের বিস্ফোরক মজুত করছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবংকার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসরদের নানা ধরনের গোপন তৎপরতার অংশ হিসেবে এই বোমাগুলো লুকানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এগুলো এখানে রাখা হয়েছিল, তা উদঘাটনে নিবিড় তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সারা দেশেই বিভিন্ন স্থানে এ ধরনের বিস্ফোরক উদ্ধার অভিযানের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করা। স্থানীয় এলাকাবাসী এই ঘটনায় চরম আতঙ্কিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন। উদ্ধারকৃত বোমাগুলো পরবর্তীতে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আরববাংলা টিভি