বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

স্থানীয় উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে হবে। প্রতিটি এলাকার সম্ভাবনাময় সম্পদ, উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। বর্তমান সরকারের পক্ষ থেকে দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, তৃণমূল পর্যায় থেকে অর্থনৈতিক উন্নয়ন শুরু না হলে সামগ্রিক অগ্রগতি অর্জন সম্ভব নয়। দেশের প্রতিটি অঞ্চলে উৎপাদিত পণ্যের সঠিক মূল্যায়ন ও বিপণন নিশ্চিত করতে পারলে বেকারত্ব হ্রাস পাবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় উদ্যোক্তাদের সরকারিভাবে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কার্যতম নিষিদ্ধ আওয়ামী লীগ লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সেই বেহাল দশা কাটিয়ে বর্তমান সরকার দেশকে একটি শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফেরাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD