বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

ফরিদপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

ফরিদপুরের সালথায় রোজিনা বেগম (২৮) নামে এক ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বাজার এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রোজিনা বেগমের স্বামী দীর্ঘদিন ধরে ইতালি প্রবাসী। ঘটনার দিন সকালে পরিবারের অন্যান্য সদস্যদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরবর্তীতে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা নিশ্চিত করা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD