বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জন বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নপত্তরে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে ভুয়া ও বিতর্কিত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন নিয়ে নানা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় বহু অযোগ্য ব্যক্তিকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই অনিয়ম দূর করতেই বর্তমান প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

সংসদে জানানো হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ভুয়া ব্যক্তিদের নামে বরাদ্দকৃত সম্মানী ভাতা বন্ধের জন্য এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা শতভাগ নির্ভুল করতে সরকার বদ্ধপরিকর এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD