নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে সরকার। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসের মূল বেতনের ভিত্তিতে এই ভাতা গণনা করা হবে। অতীতে এ বিষয়ে কিছু ধোঁয়াশা থাকলেও সাম্প্রতিক এই নির্দেশনার ফলে মাঠ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা নিয়ে নানা বৈষম্যের অভিযোগ উঠেছিল। স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছিল। সেই জট কাটিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক সংস্কার এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সময়োপযোগী এই নির্দেশনার ফলে সরকারি চাকরিজীবীরা আরও বেশি উৎসাহ ও নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন। সাধারণ মানুষ ও সচেতন মহলের মতে, সরকারি সেবার মান বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নতুন এই পে-স্কেলের প্রজ্ঞাপন এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাস্তবায়নের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন ভুক্তভোগী সরকারি চাকরিজীবীরা।
আরববাংলা টিভি