বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

মোংলায় এনসিপির মশাল মিছিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের বিরুদ্ধে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে বাগেরহাটের মোংলায় এক বিশাল বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোংলা পৌর চত্বর থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা আমলের নানান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন। বক্তারা বলেন, দেশের মাটি থেকে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী শক্তি নিষিদ্ধ ছাত্রলীগকে রাজনৈতিক ও সামাজিকভাবে চিরতরে বয়কট করতে হবে। সাধারণ জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র রক্ষায় এনসিপির এই আন্দোলন দেশব্যাপী অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোংলা অঞ্চলে জাতীয় নাগরিক পার্টির এমন জোরালো উপস্থিতি ও কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্য দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সমাপ্ত হয়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD