বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

কাঁঠালিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইয়াবাসহ আরিফুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমুয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযের অংশ হিসেবে আমুয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার তল্লাশি চালিয়ে বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা প্রয়োজন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD