ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ দুই কোটি ডলার পুরস্কার ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের এ ধরনের উসকানিমূলক পদক্ষেপের নিন্দা জানাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বা আইএইএ-র প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে দেশটির পক্ষ থেকে এই কঠোর দাবি জানানো হয়।
আন্তর্জাতিক মহলে এই চিঠি পাঠানোর মাধ্যমে তেহরান তাদের তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। চিঠিতে উল্লেখ করা হয় যে, এ ধরনের পুরস্কার ঘোষণা এবং প্ররোচনা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের পরিপন্থী। এর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। কূনৈতিক সূত্রগুলো এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।
পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলে আসছে। সাম্প্রতিক এই ঘটনা দুই দেশের মধ্যকার দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে বিষয়টি নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন সবার নজর রয়েছে।
আরববাংলা টিভি