বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ ১০ পুলিশ নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এক উপপুলিশ সুপারসহ অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার গাম্বাত এলাকায় একটি অবৈধ খনিতে অভিযান চালাতে যাওয়ার সময় পুলিশের দলটির ওপর এ হামলা হয়।

গণমাধ্যমকে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তারা, সন্ত্রাসীরা অতর্কিতভাবে এই হামলা চালায় যা পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে প্রায়শই পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো হয়ে থাকে।

এই মর্মান্তিক হত্যাকাδের পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটির উর্ধ্বতন কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে জোরালো অভিযান শুরু করেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD