মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদনের পরও নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় সংসদে সরকারি বিল উত্থাপন না করায় গভীর উষ্মা ও অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। আইন প্রণয়ন প্রক্রিয়ায় এই ধরনের দীর্ঘসূত্রতা সংসদীয় কার্যক্রমকে বাধাগ্রস্ত করে বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে এ ধরনের অবহেলা ও বিলম্ব এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে এই ক্ষোভ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, আইনসভাকে কোনোভাবেই অবজ্ঞা করা চলবে না। বরং রাষ্ট্রের এই সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রতিষ্ঠানকে আরও বেশি শক্তিশালী ও গতিশীল করার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারের নির্বাহী বিভাগ ও আইন বিভাগের মধ্যকার সমন্বয়হীনতার কারণে যাতে জনস্বার্থের কোনো আইন আটকে না থাকে, সে বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইন প্রণয়নের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং দ্রুতগতির করার তাগিদ দিয়েছেন অভিজ্ঞ সংসদীয় বিশ্লেষকরা। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সংসদকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল এবং বিরোধী দলের মতামতকে উপেক্ষা করে তড়িঘড়ি করে কিংবা ইচ্ছাকৃত দীর্ঘসূত্রতার মাধ্যমে জনগণের মৌলিক অধিকারের বিরুদ্ধে নানা কালাকানুন পাস করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সেই অন্ধকার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংসদকে কার্যকর ও শক্তিশালী করার ওপর বর্তমান সংসদ সদস্যরা জোর দিচ্ছেন। কার্যতা নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের সেই ত্রুটিপূর্ণ প্রশাসনিক কাঠামো থেকে বেড়িয়ে এসে প্রতিটি মন্ত্রণালয়কে এখন জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়া চলছে।
ডেপুটি স্পিকারের এই কঠোর অবস্থানের ফলে সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘসূত্রতার সংস্কৃতি বন্ধ হবে এবং সময়মতো বিল সংসদে উপস্থাপিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। সংসদীয় গণতন্ত্রের মূল স্পিরিট বজায় রাখতে আইনসভা এবং নির্বাহী বিভাগের সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি বলে বৈঠকে ঐকমত্য প্রকাশ করা হয়। ভবিষ্যতে কোনো মন্ত্রণালয় থেকে এ ধরনের অযৌক্তিক দেরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও উচ্চারণ করা হয়েছে।
আরববাংলা টিভি