সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

দুপচাঁচিয়ায় কবরস্থানের নতুন কমিটি গঠন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তাফাপুরে প্রতিষ্ঠিত দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে একটি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং সকলের সম্মতিক্রমে এই কমিটি চূড়ান্ত করা হয়।

নবগঠিত এই কমিটির মূল লক্ষ্য হলো কবরস্থানের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করা, কবর সংরক্ষণ এবং দাফন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করা। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই কবরস্থানে যেকোনো মুসলিমের মরদেহ সম্পূর্ণ বিনা খরচে দাফন করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এলাকার সাধারণ মানুষ ও দুস্থ পরিবারগুলো দাফন সংক্রান্ত আর্থিক চিন্তা থেকে মুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসী ও স্থানীয় সমাজকর্মীরা এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের এই মহৎ উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য একটি বড় স্বস্তির বিষয়। নতুন পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই কবরস্থানের উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে এবং খুব শীঘ্রই বাস্তবায়ন কাজ শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD