সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়বেন ওকাসিও-কর্টেজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বামপন্থী ও প্রগতিশীল রাজনীতির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এরই মধ্যে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কের তরুণ ও জনপ্রিয় কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ প্রতিদ্বন্দ্বিতা করার জোরালো প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। মার্কিন রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা প্রথাগত ধারা ভেঙে প্রগতিশীল যুবসমাজ ও ফিলিস্তিনপন্থি জনগোষ্ঠীর মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ওকাসিও-কর্টেজের সম্ভাব্য এই প্রার্থীতা মার্কিন ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের মোড় নিতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মার্কিন পররাষ্ট্র নীতি এবং মধ্যপ্রাচ্য সংকট নিয়ে তার স্পষ্ট অবস্থান তরুণ ভোটারদের আকৃষ্ট করছে।

সাংবাদিকদের জানান হয়েছে যে, আগামী নির্বাচনে তার প্রচারণায় জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য হ্রাস এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো প্রধান এজেন্ডা হিসেবে থাকবে। এর ফলে মার্কিন রাজনৈতিক অঙ্গনে এক নতুন সমীকরণের জন্ম হতে যাচ্ছে যা বিশ্ব রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD