ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা। সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় এ ধরনের একটি আকস্মিক নাশকতার ঘটনা ঘটে, যা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর হঠাৎ করেই একদল উশৃঙ্খল পিকেটার মহাসড়কের গাড়িদহ এলাকায় জড়ো হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা সড়কে টায়ার ও বিভিন্ন দাহ্য পদার্থে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উসকানিমূলক নানা স্লোগান দিতে থাকে।
খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের তৎপরতা শুরু হয়। এ ঘটনায় এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে সংশ্লিষ্ট কতৃপক্ষ। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
আরববাংলা টিভি