সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ডা. জুবাইদা রহমান ও ব্রিটিশ ডাচেসের দ্বিপক্ষীয় বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ব্রিটেনের ডাচেস অভ এডিনবরা সোফির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে এই বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়। বিশেষ করে নারী সমাজের উন্নয়ন এবং তাদের অধিকার সুরক্ষায় বর্তমান সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।

এ ছাড়াও মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে সসম্মানে ও নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে এই মানবিক সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি, স্বাস্থ্য ও শিক্ষাখাতের মানোন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন।

বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, এই দ্বিপক্ষীয় আলোচনা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ সময় দেশের বিভিন্ন গণমাধ্যমকে জানানো হয় যে, এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দেশের কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD