সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

দাসত্ব করে দেশ চালাবে না বিএনপি: গিয়াস কাদের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ

অন্য কোনো দেশের দাসত্ব কিংবা পরনির্ভরশীল হয়ে বিএনপি কখনো রাষ্ট্র পরিচালনা করবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৬ আসনের এমপি আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌরসভা শ্রমিক দল আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সুষ্পষ্ট অবস্থান ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। কোনো অপশক্তির সঙ্গে আপস করে কিংবা কারও তাঁবেদারি করে আমাদের দল ক্ষমতায় যেতে চায় না। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের একমাত্র ব্রত।

সমাবেশে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা তার এই দেশপ্রেমিক বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের নানা অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD