ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট হারজগ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ দিন ধরে ক্ষমতা আঁকড়ে থাকা নেতানিয়াহুর বিদায়ের মধ্য দিয়ে দেশটিতে নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, গাদি আইজেনকটের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
নির্বাচন-পরবর্তী এই অচলাবস্থা নিরসনে দেশটির প্রেসিডেন্ট আইজেনকটের ওপর আস্থা রেখেছেন। এখন দেখার বিষয়, সাবেক এই সেনাপ্রধান কীভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করে নতুন মন্ত্রিসভা গঠন করেন এবং ইসরাইলের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে কী ধরনের পরিবর্তন আনেন।
আরববাংলা টিভি/ডেস্ক