রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সাভারে মহাসড়কে ককটেল বিস্ফোরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ণ

ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের সাভার উপজেলা পরিষদের গেটের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরিত হয় ককটেলটি। এ সময় মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবহনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তল্লাশী শুরু করেন।

পুলিশ জানিয়েছে, এই নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কোনো কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD