শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

দ্বিতীয় পদ্মা সেতুর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে জানান, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করার লক্ষ্যে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বের কারণে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগছে। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল এবং মেগা প্রকল্পের নামে লুটপাট চালানো হয়েছিল। অথচ বর্তমান সরকার জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে যাচ্ছে। এদিকে মূলত বিগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অবকাঠামোগত খাতের ভঙ্গুর দশা থেকে উত্তরণে বর্তমান প্রশাসন বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং ব্যবসা-বাণিজ্যে অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের জিডিপি প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। সাধারণ মানুষও এই উদ্যোগে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের এই জনকল্যাণমুখী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD