শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

মিসাইলের রেঞ্জ বাড়ানোর ঘোষণা ইরানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ

নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের সীমা বা রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এরফলে এখন থেকে যেসব মিসাইল তৈরি করা হবে সেগুলোর রেঞ্জ দুই হাজার কিলোমিটারের বেশি হতে পারে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং যেকোনো ধরনের আঞ্চলিক হুমকি মোকাবেলার জন্য এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির প্রেক্ষিতে মিসাইলের পাল্লা সীমিত রাখার যে নীতি তেহরান অনুসরণ করেছিল, বর্তমান নিরাপত্তা বাস্তবতায় তার প্রয়োজনীয়তা ফুরিয়ে এসেছে। ফলে আগামী দিনে আরও উন্নত প্রযুক্তির ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করবে দেশটি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD