শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৭৪ হাজার ৬১৮ ফিলিস্তিনি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর ২০২৬ সালের ৫ নভেম্বর পর্যন্ত ৭৪ হাজার ৬১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই দীর্ঘ সংঘাতে ফিলিস্তিনি জনগণের ওপর নেমে এসেছে এক অভূতপূর্ব মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক বিভিন্ন মহলের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে।

গণমাধ্যমকে জানান যে, এই সময়ে অবরুদ্ধ উপত্যকাটিতে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন। নিহত ও আহতদের মধ্যে একটি বড় অংশই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য ব্যবস্থার সম্পূর্ণ পতন ঘটেছে এবং বেশিরভাগ হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ফলে হাজার হাজার আহত মানুষ যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতিসংঘ বারবার এই সংঘাত বন্ধের তাগিদ দিলেও ইসরাইলি আগ্রাসনে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবি জানানো হলেও অবরুদ্ধ এলাকাটিতে পর্যাপ্ত খাদ্য, ওষুধ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, যা পরিস্থিতিকে আরও বেশি জটিল ও আশঙ্কাজনক করে তুলেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD