বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমিরের শপথ গ্রহণ উপলক্ষে শনিবার সকাল ১০টায় জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ হলরুমে এক বিশেষ দায়িত্বশীল সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সংগঠনের আদর্শ ও নীতি অক্ষুণ্ণ রেখে দেশের কল্যাণে এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় উত্তর জেলা জামায়াত আরও জোরালো ভূমিকা পালন করবে। রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সংগঠনের গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হয়েছে বলে জানান উপস্থিত নেতারা।
নবীন এই নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শপথ গ্রহণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আরববাংলা টিভি/ডেস্ক