শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সেনাসদস্য তিতাসের মৃত্যুতে মানবাধিকার পরিষদের শোক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের রঙ্গিখালী পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ ও সাহসী সদস্য সৈনিক মো. তিতাস শেখের (২৭) মর্মান্তিক নিহতের ঘটনায় গভীর শোক ও তীব্র দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে এই বীর সেনাসদস্যের আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

এক যৌথ শোকবার্তায় সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক এ এস এম মোস্তফা কামাল এবং মহাসচিব ড. জহিরুল ইসলাম এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা উল্লেখ করেন, মানবপাচারকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযান অত্যন্ত সাহসিকতার প্রতীক। দেশমাতৃকার টানে নিজের জীবন উৎসর্গকারী সৈনিক তিতাস শেখের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মানবপাচার ও অপরাধমূলক কার্যক্রম নির্মূলে যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হচ্ছিল। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরহস্তে দমনে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন বদ্ধপরিকর বলে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি জানিয়েছেন মানবাধিকার সংগঠনের নেতারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD