শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ক্লে উৎসব। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানভিত্তিক প্রয়োগিক জ্ঞান ছড়িয়ে দিতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এই ব্যতিক্রমী আয়োজন বেশ সাড়া ফেলেছে।
শনিবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ৬০টি স্টল নিয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থী এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মেলা প্রাঙ্গণে সকাল থেকেই শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্টলগুলো ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের তৈরি নানা প্রকল্প ঘুরে উপভোগ করেন।
এ সময় শিক্ষার্থীরা নিজেদের তৈরি শতাধিক উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। রোবটিক্স, পরিবেশ বাঁচাও আন্দোলন, আধুনিক কৃষি প্রযুক্তি এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের নানা অভিনব উপায় তাদের প্রদর্শনীতে স্থান পায়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, এ ধরনের মেলা তাদের পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনে এবং নতুন কিছু তৈরিতে গভীরভাবে অনুপ্রাণিত করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মননশীল কার্যক্রম অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক