শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমণি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চট্টগ্রামের বহুল আলোচিত ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দিতে বাধ্য হয়েছেন আয়োজকরা। শনিবার ৭ নভেম্বর দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান হয়।

গত কয়েক দিন ধরে এই আয়োজনকে কেন্দ্র করে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে এবং সংবাদকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছিল। বিশেষ করে, অভিযুক্ত এক বিতর্কিত চিত্রনায়িকাকে প্রধান অতিথি বা বিশেষ সম্মাননা দেওয়ার খবরে স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে সাংবাদিকরা জানান, সমাজ ও সংস্কৃতির ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের বর্জন করা উচিত।

সাংবাদিকদের এই যৌক্তিক প্রতিবাদের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয় আয়োজক কমিটি। পরবর্তীতে দীর্ঘ আলোচনা শেষে শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পরীমণিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজক কমিটির এক দায়িত্বশীল প্রতিনিধি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং সাংবাদিক সমাজের প্রতি সম্মান জানিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। আগামীতে যেকোনো সাংস্কৃতিক আয়োজনে সাংবাদিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তারা আশ্বাস দেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD