শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার গণমাধ্যমকে জানান, হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ শীঘ্রিই আনুষ্ঠানিক ব্রিফিং করবে বলে জানা গেছে। দেশবাসীর কাছে মন্ত্রীর আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীরা।
আরববাংলা টিভি/ডেস্ক