ভুটানের বিপক্ষে বাংলাদেশ যেভাবে দুর্দান্ত খেলে জয় ছিনিয়ে এনেছে, দলের সামগ্রিক এই পারফরম্যান্সে অত্যন্ত সন্তুষ্ট ও খুশি প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। ভুটানের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই অভিজ্ঞ কোচ দলের খেলোয়াড়দের নিবেদন ও লড়াইয়ের মানসিকতার প্রশংসা করেন।
ম্যাচ জয়ের পর সাংবাদিকদের উদ্দেশ্যে কোচ থমাস ডুলি বলেন, আমি দলের পারফরম্যান্সে খুবই খুশি। পুরো ৯০ মিনিট তো আর ম্যাচের একই গতি ধরে রাখা সম্ভব নয়। এটি বাস্তবসম্মতও নয়, কারণ মাঠে প্রতিপক্ষ দলও বসে থাকে না, তারাও সমান তালে লড়াই করে। বাংলাদেশ দল যেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
ভুটানের মতো প্রতিপক্ষের বিপক্ষে এই জয় আগামী দিনে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। আন্তর্জাতিক ফুটবলে দলের এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন কোচ।
আরববাংলা টিভি/ডেস্ক